দক্ষ জনশক্তি ও শিক্ষায় মেলবন্ধন: ইইউ ও এসিইউর উচ্চপর্যায়ের আলোচনা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) উচ্চপদস্থ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সাথে পৃথকভাবে বৈঠক করে।এই আলোচনাগুলো নিরাপদ অভিবাসন, দক্ষ জনশক্তি তৈরি, বাণিজ্য, বিনিয়োগ এবং উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর আলোকপাত করে।